Delivery & Return

ডেলিভারি পদ্ধতি

  • আমরা সারা বাংলাদেশে Steadfast Courier এর মাধ্যমে আমাদের প্রডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি। আপনি যে স্থান হতে প্রডাক্ট ডেলিভারি নিতে চান, ঠিক সেই স্থানেই আমাদের প্রডাক্ট পৌছে যাবে।
  • সাধারণত ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।
  • ক্যাশ অন ডেলিভারিতে প্রডাক্ট অর্ডার করার সুবিধা দিচ্ছে Cozify। তবে কাষ্টমারের অর্ডার হিস্ট্রি ভালো না পেলে অগ্রীম ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করা হবে।
  • ডেলিভারির সময় কাস্টমার ফোন বন্ধ বা রিসিভ না করার ফলে প্রডাক্ট রিটার্ন হলে পরবর্তিতে ডেলিভারি চার্জ আমাদের দিয়ে দিতে হবে।
  • ফ্রি ডেলিভারিতে প্রডাক্ট অর্ডার করার পরে প্রডাক্ট রিসিভ না করলে ডেলিভারি চার্জ দিতে হবে।

Delivery Charge

  • Inside Dhaka City

শুধু মাত্র ঢাকা সিটির মধ্যে ডেলিভারি।

1 Day
70৳
  • Around Dhaka City

শুধুমাত্র কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, টঙ্গী,  হেমায়েতপুর, দোহার, নওয়াবগঞ্জ ও ধামরাই ডেলিভারি।

1/2 Day
100৳
  • Outside Dhaka City

ঢাকা সিটির বাহিরে ডেলিভারি।

2/3 Days
120৳

রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালা

  • প্রডাক্ট হাতে পাওয়ার সাথে সাথেই ডেলিভারিম্যানের সামনে চেক করতে হবে। কোনো ত্রুটি (ছেড়া, ফাটা বা অন্য সমস্যা) থাকলে তখনই রিটার্ন করতে হবে, আমরা পরিবর্তন করে দেবো। পরে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
  • কাস্টমারের উল্লেখ করা সাইজ অনুযায়ী প্রডাক্ট পাঠানোর পরেও বাসায় ট্রায়াল দেওয়ার পর যদি সাইজ ছোট বা বড় মনে হয়, সে ক্ষেত্রে কোনো প্রডাক্ট পরিবর্তন করে দেয়া হবে না।
  • যদি আমাদের ভুলের কারণে ভুল সাইজের প্রডাক্ট পান, তাহলে ডেলিভারি চার্জ আমরা বহন করব এবং সঠিক প্রডাক্ট এক্সচেঞ্জ করে দেব।
  • প্রডাক্ট ঠিক থাকার পরেও কোনো উপযুক্ত কারণ ছাড়া প্রডাক্ট রিটার্ন করতে চাইলে প্রডাক্ট রিটার্ন নেয়া হবে না।
  • ব্যবহার করা প্রডাক্ট পরিবর্তন বা রিটার্ন নেয়া হবে না।

অন্যান্য নীতিমালা

  • ডেলিভারিম্যানের কাছ থেকে প্রডাক্ট বেছে নেওয়ার উদ্দেশ্যে প্রয়োজনের অতিরিক্ত প্রডাক্ট অর্ডার করলে কাস্টমারকে সব অর্ডারকৃত প্রডাক্টের মূল্য পরিশোধ করতে হবে।
  • কুরিয়ারে প্রডাক্ট জমা হওয়ার পরে আর অর্ডার ক্যান্সেল করা হবে না। এমতাবস্থায় অর্ডার ক্যান্সেল করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার ক্যান্সেল করতে হবে।
  • একবার অর্ডার কনফার্ম হলে তা পরিবর্তন বা বাতিল করতে হলে বিকাল ৫টার আগে আমাদেরকে দ্রুত জানাতে হবে।
  • মিথ্যা ঠিকানা বা ফোন নাম্বার দিলে অর্ডার বাতিল হবে এবং ভবিষ্যতে ব্ল্যাকলিস্ট করা হতে পারে।
  • পূর্বে কোনো ডিউ চার্জ থাকলে নতুন অর্ডার কনফার্ম হবে না, আগে সেই ডিউ ক্লিয়ার করতে হবে।
  • অগ্রিম ডেলিভারি চার্জ বা অন্য কোনো অ্যামাউন্টের টাকা পরিশোধের পর কোনো কারণে যদি আপনার অর্ডার ২৪ ঘন্টার মধ্যে কনফার্ম না হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সেই টাকা ফেরত পেয়ে যাবেন।
  • কাস্টমারের দেওয়া ফোন নম্বর আমরা কুরিয়ারের ডেটাবেসে যাচাই করি এবং পূর্বের অর্ডার রেকর্ড পর্যালোচনা করি। কাস্টমারকে ফেক বা প্রথমবারের অর্ডারকারী মনে হলে, অর্ডার কনফার্মের আগে অগ্রিম ডেলিভারি চার্জ নেয়ার মাধ্যমে অর্ডার কনফার্ম করা হবে।

Delivery Charge

  • Inside Dhaka City

শুধু মাত্র ঢাকা সিটির মধ্যে ডেলিভারি।

1 Day
70৳
  • Around Dhaka City

শুধুমাত্র কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, টঙ্গী,  হেমায়েতপুর, দোহার, নওয়াবগঞ্জ ও ধামরাই ডেলিভারি।

1/2 Day
100৳
  • Outside Dhaka City

ঢাকা সিটির বাহিরে ডেলিভারি।

2/3 Days
120৳